ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ঘাটাইলে পরকীয়ার জেরে শ্বাসরোধে হত্যা করেছেন তার মেয়ের শ্বশুর

ads

ঘাটাইলে পরকীয়ার জেরে নুরুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করেছেন তার মেয়ের শ্বশুর (বেয়াই)!। সোমবার রাতে উপজেলার লক্ষিন্দর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নুরুল ইসলাম (৪০) ছনখোলা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় ঘাটাইল থানায় তার ছেলে আনিছুর রহমানের মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে।


লক্ষিন্দর ইউনিয়নের সদস্য বাহাদুর জানান, জামাল হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কিছুদিন আগে দেশে এসে জানতে পারেন নুরুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর পরকীয়ার কথা। এ জন্য এ হত্যা বলে অনুমান করা হচ্ছে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার থেকে নুরুল ইসলাম নিখোঁজ ছিলেন।


আত্মীয়স্বজনের বাড়ি খোঁজ নিয়ে কোথাও সন্ধান না পেয়ে রবিবার সাধারণ ডায়েরি করেন ছেলে আনিছুর রহমান। প্রাথমিকভাবে পুলিশ নিহতের মেয়ের শ্বশুর জামাল হোসেনের মেয়েজামাই ফজর আলীকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা তিনি স্বীকার করেন। তার সহযোগিতায় পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে জামাল হোসেন (৪৫) ও অটোচালক শাহ আলমকে (২২) আটক করে। তাদের দেওয়া তথ্যে উপজেলার লক্ষিন্দর গ্রামের প্রাইমারি স্কুলের পাশের জঙ্গল থেকে নুরুল ইসলামর লাশ উদ্ধার করা হয়।


পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, শনিবার সন্ধ্যা ৭টায় দেওয়াজানা বাজার থেকে জোরপূর্বক নুরুল ইসলামকে অটোরিকশায় তোলেন তারা। অটোর ভিতরেই তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লক্ষিন্দর প্রাইমারি স্কুলের পাশের জঙ্গলে লাশ ফেলে আসেন।


ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাইফুল ইসলাম বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page